বারহাট্টায় প্রশাসনের গাফিলতিতে নতুন কুঁড়ির ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ডের অভিযোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

রিপন কান্তি গুণ, নেত্রকোনা;

নেত্রকোনার বারহাট্টায় প্রশাসনের গাফিলতির কারণে নতুন কুঁড়ি ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন অংশগ্রহণকারী শিক্ষার্থী ও দায়িত্বে থাকা শিক্ষকরা।

জানা গেছে, উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত ব্যাডমিন্টন মাঠে (১৪ নভেম্বর) শনিবার সকাল ১০ টার দিকে নতুন কুঁড়ির ব্যাডমিন্টন কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কর্মসূচি পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন। তবে নির্ধারিত সময় পার হয়ে দুপুর হয়ে গেলেও মাঠে আসেননি দায়িত্বপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন। তাই শিক্ষার্থী ও শিক্ষকরা প্রশাসনের কাউকে না পেয়ে দুপুর একটার দিকে মাঠ থেকে চলে যেতে বাধ্য হয় তারা। তবে দায়িত্বে অবহেলার বিষয়টি গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার একে অপরকে বিপরীতমুখী বক্তব্য দেন।

পোগ্রামটির দায়িত্বে থাকা এক শিক্ষক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নতুন কুঁড়ির ব্যাডমিন্টন পোগ্রাম উপলক্ষে আজ সকাল থেকেই বারহাট্টা উপজেলা পরিষদ প্রাঙ্গনে আমাদের শিক্ষক ও প্রতিযোগীরা আসতে থাকে। কিন্তু দুপুর একটা পর্যন্ত প্রশাসনের কেউ না আসায় আমরা সবাই সেখান থেকে চলে আসতে বাধ্য হই। এমন একটা সরকারি পোগ্রামে প্রশাসনের এমন দায়িত্বহীন কান্ড খুবই দু:খজনক।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, আমি অডিটের কাজে ব্যস্ত থাকায় আমি আসতে পারিনাই। আমি ইউএনও অফিসের হাসেম ভাই ও আলামিনকে খুঁজেও পাইনি। আসলে পোগ্রামটির সভাপতি কে? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটির সভাপতি তিনিই এটা দেখার কথা।

বিষয়টি জানতে নতুন কুঁড়ি পোগ্রামের সভাপতি বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আজকের ব্যাডমিন্টন পোগ্রামের দায়িত্ব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে দেওয়া হয়েছে। কিন্তু যুব উন্নয়ন কর্মকর্তা প্রোগাম রেখে অডিটে চলে গেছে এমন প্রশ্নে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আমি বিষয়টি দেখছি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com