সাব্বির রহমান! ভুলতে বসা এক হার্টহিটার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৭:৩৯ এএম
কে এম রাসেল, স্পোর্টস প্রতিনিধি:
একসময় বিশ্বের নামীদামী ক্রিকেটারের সাথে যার তুলনা হতো। সমর্থকেরা এখনো চান, সাব্বির রহমান আরেকবার জাতীয় দলে খেলুক।
টপ এন্ড টি টোয়েন্টিতে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ৫৯ রানের ঝলমলে এক ইনিংস খেললেন সাব্বির রহমান। দল যখন চরম বিপদে, ব্যাটাররা আসছেন আর যাচ্ছেন; সাব্বির রহমান দলের একপ্রান্তে দলে রেখে খেললেন দূর্দন্ত এক ইনিংস। প্রত্যেকটি চার আর ছক্কায় মনে করিয়ে দিলেন পুরোনো সাব্বিরকে!
সবশেষ কদিনে সাব্বির রহমানকে নিয়ে কম তো সমালোচনা তো হয়নি।
আরেকবার তিনি জানান দিলেন, ফুরিয়ে যাননি। সুযোগ পেলে এখনো জাতীয় দলকে সার্ভিস দিতে পারেন অন্তত আরো ৪/৫ বছর। শুধুমাত্র নির্বাচকদের সুদৃষ্ট প্রয়োজন।