ঢাকায় প্রথমবার একই মঞ্চে দুই রক আইকন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
ঢাকায় এক মঞ্চে ইতিহাস গড়তে আসছেন দুই রক লেজেন্ড
অনলাইন ডেস্ক
দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের জন্য আসছে এক ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশের নগরবাউল জেমস এবং পাকিস্তানের রক ব্যান্ড জুনুন-এর ভোকালিস্ট আলি আজমত এবার প্রথমবারের মতো একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন।
আগামী ১৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা: আলি আজমত এবং নগরবাউল জেমস’।
ইভেন্টটির আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন, আর প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছে স্টেট মিডিয়া।
অ্যাসেন কমিউনিকেশন-এর সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার মুকেশ গোয়ালা বলেন, “ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। টিকিট বিক্রিও প্রত্যাশার চেয়ে বেশি ইতিবাচক। আমরা বিশ্বাস করি, এই রাতটি ঢাকার সংগীত ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।”
তিনি আরও জানান, দর্শকদের জন্য সর্বোচ্চ মানের নিরাপত্তা, সাউন্ড এবং লাইটিং ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে সবাই উপভোগ করতে পারেন এক অনন্য সংগীত অভিজ্ঞতা।
আরও পড়ুন
পল্টনে সুবিধাবঞ্চিত শিশু ও রিক্সা শ্রমিকদের মাঝে ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ এর ঈদ উপহার বিতরণ
নজরুল জয়ন্তী ও খান খনন উদ্বোধনে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
ইরান যুদ্ধে কি হতে পারে পরবর্তী পদক্ষেপ, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প