মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের ১১৯তম শাখার যাত্রা শুরু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ এএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :
মানিকগঞ্জে যাত্রা শুরু করেছে ঢাকা ব্যাংকের ১১৯তম শাখা । রোববার (৬ সেপ্টেম্বর) জেলা শহরের শহীদ রফিক সড়কের মোতালেব প্লাজার দ্বিতীয় তলায় শাখাটির উদ্বোধন করা হয় ।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল বাকির ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের রিটেইল ব্যাংকিং শাখার প্রধান এইচ এম মোস্তাফিজুর রহমান, সেবা বিভাগের প্রধান আলতামাস নির্ঝর, এভিপি রায়হান কাওছার, মানিকগঞ্জ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুল কামরুল হক, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাইদ এবং মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম বাদল ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান খান দোলন এবং ঢাকা ব্যাংকের মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম ।
বক্তারা বলেন, নতুন এই শাখার মাধ্যমে মানিকগঞ্জের ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকেরা ব্যাংকিং সেবার পাশাপাশি আধুনিক আর্থিক সেবা আরও সহজে পাবেন ।
১৯৯৫ সালের ৫ জুলাই প্রতিষ্ঠার পর থেকে ঢাকা ব্যাংক সুনাম ও দায়িত্বশীলতার সঙ্গে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে ।