জয়পুরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুলফিকার আলী রনিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
রোববার ২৯ নভেম্বর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকেই তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল মাহমুদ জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় জুলফিকার আলী রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।