রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা ছাত্রলীগনেতা গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

মো: সোহাগ খন্দকার রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩জনের বিরদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটলে রাতেই অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রুহুল আমিন কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও কাশিমপুর মঙ্গলপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, বুধবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের খাঁনপুকুর বাজারস্থ ৩নং ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যাই। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করে। এরই মধ্যে অফিসের ৬টি চেয়ার, ব্যানার, ছামানা এবং টিনের কিছু অংশ পুরে যায়। এঘটনায় করজগ্রাম বালিয়া পাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে বিএনপি নেতা আতোয়ার রহমান বৃহস্পতিবার সকালে বাদী হয়ে ২৩জনকে এজাহার নামীয় এবং আরো ৭০/৮০জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। এঘটনায় রাতেই অভিযান চালিয়ে কাশিমপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রুহুল আমিনকে আটক করা হয়। আটক রুহুল আমিনকে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। একই রাতে উপজেলার গোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির গোনা হাটখলা এলাকার পার্টি অফিসেও আগুন দেয়ার চেষ্টা করেছে দুবৃত্তরা। তবে সেখানে তেমন কোন ক্ষতি হয়নি বলে জানান পুলিশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com