হাসপাতালে হামলা-ভাঙচুরের প্রতিবাদে জয়পুরহাটে চিকিৎসক-নার্সদের বিক্ষোভ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

দেশের বিভিন্ন স্থানে হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, ভাঙচুর ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাট জেনারেল হাসপাতালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৩ নভেম্বর হাসপাতাল প্রাঙ্গণে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও আউটসোর্সিং কর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক, আরএমও ডা. আশিক জেবাল বাপ্পি, জেলা ড্যাবের সভাপতি ডা. কালাম ও সাধারণ সম্পাদক ডা. সুজনসহ জ্যেষ্ঠ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জীবন রক্ষাকারী প্রতিষ্ঠান হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাধারণ রোগী ও জরুরি চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। 

জনস্বাস্থ্যসেবা নির্বিঘ্ন রাখতে অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা। পাশাপাশি চিকিৎসাসেবার নিরাপদ পরিবেশ বজায় রাখতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com