আ'লীগের সংবর্ধনা, এখন বিএনপির মনোনয়ন প্রত্যাশী; শামসুল আলমকে ঘিরে নানা বিতর্ক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক:
রংপুরের পীরগঞ্জের ১৫ নং কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলমকে ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় দলটির সঙ্গে ঘনিষ্ঠতা, পরবর্তীতে জাতীয় পার্টির মনোনয়নের চেষ্টা—আর এখন বিএনপির মনোনয়ন প্রত্যাশা!
আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিতি ও ফুল দিয়ে সংবর্ধনা জানানোর ছবি নিয়েও চলছে আলোচনা। পাশাপাশি ২০১৩-১৪ সালে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনাগুলো তাঁর চেয়ারম্যান থাকাকালীন সময়ের বলে অভিযোগ তুলছেন স্থানীয় নেতাকর্মীরা।
এখন প্রশ্ন উঠেছে—দলের দুঃসময়ে যারা মামলা-হামলা ও নির্যাতন সহ্য করে রাজপথে ছিলেন, তাঁদের মূল্যায়ন হবে, নাকি রাজনৈতিক সুবিধাবাদীদের পুনর্বাসন করা হবে?
কাবিলপুরের বিএনপি নেতাকর্মীদের দাবি—মনোনয়ন দেওয়ার আগে অতীত রাজনৈতিক ভূমিকা ও ত্যাগের ইতিহাস যাচাই করা হোক।