কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট:

লালমনিরহাটের কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে তুষভান্ডার রমনী মোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির আয়োজনে খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে সিরাজগঞ্জ জেলা ফুটবল একাদশ বনাম রংপুর জেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। 

এ সময় এমপি বাবুল বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। তরুন সমাজকে খেলা মাঠে ফেরাতে পারলে অপরাধ প্রবনতা অনেকটাই কমে যাবে। ক্রীড়া ও সংস্কৃতির সঠিক বিকাশের মাধ্যমে সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমির উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া দেশের প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে পর্যায়ক্রমে সংগীত চর্চার সরঞ্জাম সরবরাহ করা হবে এবং অন্তত একটি করে সংগীত ক্লাসের ব্যবস্থা করা হবে।

খেলায় ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ফারহান উদ্দিন আহমেদ পাশা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সালেহ উদ্দিন আহমেদ হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com