সোনারগাঁওয়ে আওয়ামী লীগ নেতাকর্মী ও বিভিন্ন অপরাধের জড়িত ১৯ জন আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম
সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা, ডাকাতি, চুরি এবং মাদক সেবনের অভিযোগে মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মী রয়েছেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সন্ত্রাস বিরোধী ও বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার ৪: অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— সোনারগাঁ থানা জাতীয় শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও নগর জোয়ার গ্রামের মোঃ জয়নাল আবেদীন ওরফে মানিক (৪৫), সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য ও দৌলরদী গ্রামের শাহ আলম (৪৫) এবং সোনারগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সক্রিয় সদস্য ও ষোলপাড়া গ্রামের সাইদুর রহমান জনি (৩৬)। এছাড়া বৈষম্য বিরোধী মামলায় জামপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও চর তালিমাবাদ গ্রামের মোঃ আনারুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
ডাকাতি, চুরি ও ফৌজদারি মামলায় গ্রেপ্তার ৫জন আটক করা হয়, ডাকাতি মামলায় উপজেলার সাদিপুর গ্রামের মোঃ সোহেলকে (৩৪) গ্রেপ্তার করা হয়। চুরি মামলায় মুন্সীগঞ্জের গজারিয়া থানার নতুন চরচাষী গ্রামের (বর্তমানে সোনাপুরের ভাড়াটিয়া) মোঃ আফজাল হোসেন (২৮) এবং সোনারগাঁয়ের মাঝেরচর গ্রামের মোঃ লেলিন (২৮)। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় বন্দর থানার চর ইসলামপুর গ্রামের মোঃ হাসান (২৬) ও মোঃ জাহাঙ্গীরকে (৩২) ।
মাদক সেবনের অভিযোগে বিভিন্ন এলাকা হইতে আরও ১০ জনকে আটক করা হয়। তারা হলেন- মোঃ রুহুল আমিন (২৬), ইমরান হোসেন রনি (৩২), মাসুদ রানা (২১), মোঃ খোরশেদ আলম (৪৮), মোঃ রাতুল মিয়া (২১), আল আমিন (২৭), টুকুন (৩০), মোঃ ইমন (২১), মোঃ আলী নেওয়াজ (৩০) ও মোঃ হাবিবুর রহমান (২৮)।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।