শ্রীপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে কাসেমীর নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের শোডাউন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের শ্রীপুরে আগমন উপলক্ষে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ৪ নম্বর তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি মুফাজ্জল হুসাইন কাসেমীর নেতৃত্বে এ শোডাউন অনুষ্ঠিত হয়।
এতে শ্রীপুর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তারা আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান।
পরে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ চেয়ারম্যান বাড়ির হাফিজ উদ্দিন কওমি মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিলে যোগ দেন আল্লামা মামুনুল হক। তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা এহসানুল হকসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়াজ মাহফিলে আসন্ন ২১ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি মুফাজ্জল হুসাইন কাসেমীর পক্ষে দোয়া ও সমর্থন কামনা করা হয়।