গাউক এর নতুন চেয়ারম্যানকে বাসন মেট্রো বিএনপি শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
গাজীপুর প্রতিনিধি
নবনিযুক্ত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী সাইয়েদুল আলম বাবুলের প্রথম কর্মদিবস উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রোববার (২২ নভেম্বর) প্রথম কর্মদিবসে চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা। এ সময় নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্বের জন্য অভিনন্দন ও শুভকামনা প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে নেতাকর্মীরা গাজীপুরের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ ও আধুনিক নগরব্যবস্থা গড়ে তোলার বিষয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। বিশেষ করে অপরিকল্পিত নগরায়ণ রোধ, সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
এ সময় বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজ বলেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল নগরী। ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের সঙ্গে তাল মিলিয়ে এ অঞ্চলের পরিকল্পিত উন্নয়ন এখন সময়ের দাবি। নবনিযুক্ত চেয়ারম্যান তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে গাজীপুরের দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে তাঁরা প্রত্যাশা করেন।