বোদা উপজেলাকে আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন প্রতিমন্ত্রী ফরহাদ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৭ এএম
মোঃ আশরাফুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলাকে পরিকল্পিত ও আধুনিক নগরায়ণের পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
বোদাকে একটি আধুনিক, সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন তিনি। বিশেষ করে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে একটি বাসযোগ্য শহর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বোদার সার্বিক চিত্র বদলে দিতে উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বোদাকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলার এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।