শীতার্তদের পাশে ‘আশা’: জয়পুরহাট জেলা প্রশাসনকে ২৬০টি কম্বল হস্তান্তর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

দুঃস্থ ও শীতার্ত মানুষের শীত নিবারণে মানবিক সহায়তা হিসেবে জয়পুরহাট জেলা প্রশাসনের কাছে ২৬০টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA)।

গতকাল সোমবার ২৩ নভেম্বর আশা-জয়পুরহাট জেলার পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য এসব কম্বল তুলে দেওয়া হয়।

জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া আনুষ্ঠানিকভাবে কম্বলগুলো গ্রহণ করেন।

বিশ্বের সর্ববৃহৎ স্বনির্ভর ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ‘আশা’ তাদের আর্থিক কর্মসূচির উদ্বৃত্ত তহবিল থেকে নিয়মিত বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আসন্ন শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা-বগুড়া বিভাগের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ মোজাহারুল ইসলাম, আশা-জয়পুরহাট জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ শামীম হোসেন, বিশেষ রিজিওনাল ম্যানেজার মোঃ ফারুক আহমেদ, সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ রায়হানুল হক, জয়পুরহাট সদর-১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বেল্লাল হোসেন এবং একই ব্রাঞ্চের সিনিয়র এবিএম কাম সিও।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে আশার এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com