রংপুরে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাসুদ মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মিঠাপুকুর থানাধীন ৪ নম্বর ভাংনী ইউনিয়নের বুজরুক তাজপুর গ্রামের জনৈক হাবিবুরের বাঁশঝাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

রংপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকেই মাসুদকে আটক করা হয়।

পরে তার হেফাজতে থাকা সাদা পলিথিনে বিশেষ কৌশলে রাখা ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাসুদ মিয়া বুজরুক তাজপুর (দোকানীপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে।

অভিযান শেষে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও গ্রেপ্তারকৃত আসামিকে মিঠাপুকুর থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিঠাপুকুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com