পাঁচবিবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

“ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে” এই প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দুর্বার নেটওয়ার্ক জয়পুরহাট ও নারীপক্ষের আয়োজনে এবং এসডিএস এনজিওর সহযোগিতায় দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার এসডিএস এনজিওর হলরুমে সংগঠনের নির্বাহী পরিচালক আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

বক্তারা পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও যৌতুকসহ নারীর প্রতি সকল প্রকার নির্যাতন বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে দুর্বার নেটওয়ার্কের নির্বাচন কমিশনার অনিতা রানী, এসডিএসের সহকারী পরিচালক আঞ্জুমান আরা আঁখি এবং দুর্বার সদস্য নাসিমা আক্তার মিলন ও মোসলেমা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com