ধানক্ষেতে প্রেমিকসহ গৃহবধূ আটক: আগের তালাক ও নতুন বিয়ে নিয়ে পাল্টাপাল্টি দাবি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসে প্রেমিকের সঙ্গে স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক গৃহবধূ।
গত সোমবার ২৩ নভেম্বর আতুর খালের পাশের একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক হাবিবা (২০) ওই গ্রামের শহিদুলের মেয়ে এবং দমদমা মাস্টারপাড়া গ্রামের মানিকের স্ত্রী।
বাবার বাড়িতে বেড়াতে এসে তিনি রাহাদ নামে এক যুবকের সঙ্গে লকমা রাজবাড়ী এলাকায় ঘুরতে যান। ফেরার পথে ধানক্ষেতে তাদের আপত্তিকর অবস্থায় দেখে স্থানীয়রা আটক করে। জিজ্ঞাসাবাদে দুজনই প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে একসঙ্গে সংসার করার ইচ্ছা প্রকাশ করেন।
এদিকে ঘটনাটির পর ওই নারীর পূর্বের তালাক ও নতুন বিয়ে নিয়ে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। কাজী মতিবুলের ছেলে রক্সির দাবি, তিনি কেবল আগের স্বামীর সঙ্গে তালাক করিয়েছেন, নতুন বিয়ে পড়াননি। অন্যদিকে, স্থানীয় মীর শহীদ চৌকিদার জানান, তালাক ও নতুন বিয়ে দুটিই সম্পন্ন হয়েছে।
তবে কোনো পক্ষেরই কাগজপত্র এখনো যাচাই করা সম্ভব হয়নি। তালাক ও নতুন বিয়ের বৈধতা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।