ঘরে ফেরা হলো না গার্মেন্টস কর্মী চম্পার, ভোরে বাড়ির টয়লেটের কাছে মিললো ম/র/দে/হ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওরে কর্মস্থলে গিয়ে আর বাড়ি ফেরা হলো না চম্পা বেগমের (৪০) । রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করছিলেন ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর পৌনে ছয়টার দিকে বাড়ির বাথরুমের কাছে পড়ে থাকা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয় । তাঁর গলায় ফাঁসের চিহ্ন দেখা গেছে । তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে ।

দুই সন্তানের জননী চম্পা বেগম উপজেলার বীর সিংজুরী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী । তিনি সাটুরিয়া উপজেলার তারাসীমা গার্মেন্টসে কাজ করতেন । প্রতিদিন সকালে কর্মস্থলে গিয়ে রাত ৯টা থেকে ১০টার মধ্যে বাড়ি ফিরতেন তিনি । সোমবার (২৩ নভেম্বর) সকালে কাজে যাওয়ার পর রাতে আর বাড়ি ফেরেননি । তাঁর মুঠোফোন বন্ধ পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে চম্পার শাশুড়ি হাসনা বেগম (৬৫) ঘরের বাইরে গিয়ে বাড়ির উত্তর পাশে বাথরুমের কাছে পুত্রবধূর মরদেহ পড়ে থাকতে দেখেন । তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন । মরদেহের পাশে চম্পার ব্যবহৃত একটি ভ্যানিটি ব্যাগও পড়ে ছিল । পরে পুলিশকে খবর দেওয়া হয় ।

পারিবারিক সূত্রে জানা গেছে, চম্পার স্বামী স্বপন মিয়া একজন আনসার সদস্যৎ। প্রায় দুই বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলে বসবাস শুরু করেন । এরপর থেকে গার্মেন্টসে কাজ করে এক ছেলে, এক মেয়ে ও শাশুড়িকে নিয়ে সংসার চালিয়ে আসছিলেন চম্পা । তাঁর মোবাইল ফোনে অন্য এক পুরুষের সঙ্গে কথোপকথন ছিল বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে দাবি করা হলেও বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি ।

ঘিওর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে । ঘটনাটি রহস্যজনক । পুলিশ বিষয়টি তদন্ত করছে ।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com