মানিকগঞ্জ সাংবাদিক সমিতির নতুন সভাপতি মতিউর, সম্পাদক সুজন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন । ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কমিটির ১০টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । অন্যদিকে, সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করে চারজন নির্বাচিত হয়েছেন ।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিকেল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করা হয় ।
নির্বাচনে একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির ও এসএম সাইফুল্লাহ সহ-সভাপতি এবং এটিএন বাংলার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন । যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা নিউজের জেলা প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল । সহ-সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি রামপ্রসাদ সরকার দিপু ও চ্যানেল নাইন-এর জেলা প্রতিনিধি আরফিন আহমেদ আপেল । সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আগামীর সময়ের জেলা প্রতিনিধি সোহেল হোসেন, কোষাধ্যক্ষ বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রানা পারভেজ এবং সমাজসেবা সম্পাদক হয়েছেন আরটিভির জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদ ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব ।