হকিস্টিক লেডি নামে পরিচিত নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
গাজীপুর প্রতিনিধি:
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (২২ নভেম্বর) গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন। এছাড়া সংগঠনটির সাবেক কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তিনি চাকরির ইন্টারভিউ এর জন্য টঙ্গীতে এসেছিলেন
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।