গোপালগঞ্জে চালের কেজিতে বেড়েছে ২ থেকে ৭ টাকা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : ২২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আমন মৌসুমের ধান কাটা শুরু হওয়ার পর ১০ দিরে ব্যবধানে চালের দাম কেজি প্রতি ২ থেকে ৭ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
নতুন ধান উঠতে শুরু করায় হাট-বাজারে ধানের দাম কমেছে। এরমধ্যে সরু চালের দাম বৃদ্ধি পেযেছে।মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে। চালের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ব্যয় বেড়েছে।
বিক্রেতারা বলছেন জ্বালানী তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন খরচ বেড়েছে।এ কারণে সরু চালের দাম বেড়েছে ।ক্রেতারা বাজার দর নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।
গোপালগঞ্জ শহরের বড় বাজারে খোঁজ নিয়ে জানাগেছে, প্রতি কেজি বিআর ২৮ চাল ৫৬ থেকে ৫৮ টাকা দরে বিক্রি হচ্ছে। ৭ দিন আগে এ চাল ৫২ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। প্রতি কেজি চালে ৩ থেকে ৪ টাকা বৃদ্ধি পেয়েছে।
প্রতি কেজি মিনিকেট চাল প্রকার ভেদে ৬৫ থেকে ৭০ টাকার স্থলে ৭২ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে মিনিকেটে কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ৭ টাকা।
বাসমতি চাল গত সপ্তাহে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এ সপ্তাহে প্রতি কেজি বাসমতি ৯০ থেকে ৯৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাসমতিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা।
হাসকি চাল ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। এখন ৫২ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। হাসকিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। এছাড়া স্বর্ণা চাল ৪৫ টাকা ও মোটা চাল ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।