বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম

মোঃ আশরাফুল ইসলাম, পঞ্চগড় বোদা প্রতিনিধি:

আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা।

সভাপতি হকিকুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান উপদেষ্টা দিলরেজা ফেরদৌস চিন্ময়ের উপস্থিতিতে সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখা, সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদচর্চার মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

ঐক্যে শক্তি, শৃঙ্খলায় সংগঠন—আর সত্যনিষ্ঠ সাংবাদিকতায় হোক আমাদের পথচলা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com