মীরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর জহির উদ্দিন চট্টগ্রামে আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে মীরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহির উদ্দিনকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রোববার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

মীরসরাই থানা পুলিশের বরাতে জানা গেছে, ৫ আগস্ট ২০২৪-পরবর্তী সময়ে দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি সাবেক কাউন্সিলর জহির উদ্দিন। এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

তবে কোন কোন মামলায় তাকে আটক করা হয়েছে এবং আটকের পর তাকে আদালতে কোন সোপর্দ করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com