চায়ের দোকানে আড্ডারত অবস্থায় নাশকতা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের কালাইয়ে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় নাহিদ চৌধুরী (৪২) নামে আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ২১ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে কালাই পৌরসভার পাঁচশিরা বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাহিদ চৌধুরী পাঁচশিরা বাজার এলাকার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে এবং কালাই পৌর আওয়ামী লীগের সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালে কালাই থানায় দায়ের করা বিস্ফোরক ও নাশকতা সংক্রান্ত একটি মামলার (মামলা নং- ৭(৯)/২০২৪) তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায়। তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে পুলিশি পাহারায় তাকে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com