আওয়ামী লীগ
গাজীপুর সদরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার অভিযানে যাচ্ছে পুলিশ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাজীপুর জেলা সভাপতি সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলামের নেতৃত্বে গতকাল (২৬ জুলাই) সকালে গাজীপুর সদর এলাকায় একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে কয়েক মিনিটের জন্য মিছিলটি অনুষ্ঠিত হয় এবং পুলিশের নজর এড়িয়ে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়। এরপর অংশগ্রহণকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে পড়ায় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে গাজীপুর সদর থানার সূত্রে জানা যায়, ঝটিকা মিছিলের বিষয়টি তাদের নজরে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কালীগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির সতর্ক অবস্থান
(২২ জুন ) ঝিনাইদহ কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। এরই অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা এলাকায় একটি বিশাল মোটরসাইকেল মহড়া দিয়েছেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে যেন কোনো ধরনের উসকানিমূলক পরিবেশ তৈরি না হয়, সেজন্য মাঠে সক্রিয় অবস্থানে রয়েছে যুবদল। উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলোয় এই মোটরসাইকেল মহড়া দেন। নেতাকর্মীদের বার্তা: মহড়া শেষে মিলন জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী স্থানীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ও যুবদল রাজপথে সদা প্রস্তুত রয়েছে। তিনি বলেন -"আমরা এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করব না। সাধারণ মানুষের নিরাপত্তা ও রাজনৈতিক সহাবস্থান বজায় রাখতেই আমাদের এই সতর্ক অবস্থান।"
সৈরাচারী আওয়ামী লীগের ২০ নেতা কর্মীকে কর্মী হিসেবে আশ্রয় দিলো বিএনপি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব মেম্বার ২০ নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
দুই বড় দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে খেলা চলছে’- :সজীব ওয়াজেদ জয়
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেছেন, বাংলাদেশের দুই বড় রাজনৈতিক দলের নেতৃত্ব পরিবর্তনের জন্য একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই নেতৃত্ব পরিবর্তনের প্রচেষ্টা “বিদেশ থেকে পরিচালিত হচ্ছে”।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা
সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকা এবং পরবর্তীতে দলটির নিবন্ধন বাতিল হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শেখ হাসিনাসহ তিন আসামির মানবতাবিরোধী মামলার রায় ১৭ নভেম্বর
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুলসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মাদ সাইফুল ইসলামসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারী বিপ্লব মন্ডলকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়।
বগুড়ার শিবগঞ্জে পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ আ.লীগ নেতা রাজুকে ছিনিয়ে নিলেন স্বজনেরা
বগুড়ার শিবগঞ্জে একাধিক মামলার আসামি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজুকে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়েছে।
শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলার রায় নভেম্বরে হতে পারে: দুদক চেয়ারম্যান
দুদক চেয়ারম্যান বলেন, গণঅভ্যুত্থানে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে চলমান মামলার কয়েকটির রায় আগামী নভেম্বরের মধ্যে হতে পারে। দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল করতে টিআইবির সঙ্গে এই সমঝোতা।
নিউ ইয়র্কে নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিস্ট চেহারা
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় নেতৃত্ব দেওয়া আওয়ামী ক্যাডারদের সঙ্গে টেলিফোনে কয়েক দফা কথা বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার নির্দেশের কথা সমবেত কর্মীদেরও শোনানো হয়। এছাড়া তারা কিছু সময় পরপর যুক্তরাষ্ট্রে বসবাসরত জয়ের সঙ্গে কথা বলে নির্দেশনা নেন। এক হামলাকারীকে আটকও করেছিল নিউ ইয়র্ক পুলিশ।