চুনারুঘাটের কৃতি সন্তান শামসুর রহমান আনাহর পেলেন স্বর্ণপদক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম

আজিজুর রহমান (হবিগঞ্জ):

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান শামসুর রহমান আনাহ ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ের উশু (Wushu) প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সিলেট বিভাগের হয়ে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেছে।

এ গৌরবোজ্জ্বল সাফল্যে উপজেলা প্রশাসন, চুনারুঘাট-এর পক্ষ থেকে শামসুর রহমান আনাহকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

একই সঙ্গে তাঁর এই সাফল্যের পেছনে নিরলস পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদানকারী কোচ এইচ. এম. আসরাফুল ইসলাম চৌধুরী-কেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

একজন দক্ষ কোচের আন্তরিক প্রচেষ্টাই একজন খেলোয়াড়কে সাফল্যের শিখরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

উপজেলা প্রশাসন বিশ্বাস করে, আনাহর এই অর্জন চুনারুঘাটের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে 

আরও সাফল্য বয়ে আনবে।

 

শামসুর রহমান আনার এর সফলতায় তার মা বাবা অত্যান্ত খুশি হয়েছেন দেশবাসীর কাছে তার ছেলের জন্য দোয়া কামনা করেছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com