কালীগঞ্জ পৌরসভার মসজিদের ইমাম মোয়াজ্জিনের সম্মানী ভাতার ফর্ম বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:৫৪ পিএম

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ:

ঝিনাইদহ কালীগঞ্জে মসজিদের ইমাম মোয়াজ্জিনের সম্মানী ভাতার ফর্ম বিতরণ করা হয়েছে। 

 শনিবার ( ২৫ জুলাই) হাসপাতাল রোডস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের প্রতিশ্রুতি অনুযায়ী কালীগঞ্জ পৌরসভার ৩৬ টা মসজিদের ইমাম মোয়াজ্জিনের সম্মানী ভাতার ফর্ম বিতরণ করেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল প্যানেল মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ গণমানুষের নেতা হামিদুল ইসললাম হামিদ।

 আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন । এছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌরসভার ৩৬ টা মসজিদের ইমাম মোয়াজ্জিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com