কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট ২০২৬ উদ্বোধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:২৬ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বুধবার ( ২২ জুলাই) বিকালে উপজেলা নিবাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওঃ আবু তালিব। বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। তিনি তরুণদের মাদক, সন্ত্রাস ও সকল ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে খেলাধুলা, শিক্ষা এবং সৃজনশীল কর্মকাণ্ডে আত্মনিয়োগের আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন, সমৃদ্ধ সমাজ গঠনে সহায়ক হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল প্যানেল মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ গণমানুষের নেতা হামিদুল ইসললাম হামিদ।
উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবর রহমান মিনি। উদ্বোধনী ম্যাচে কালীগঞ্জ পৌরসভা ফুটবল দল ৪ - ০ গোলে ১নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া ফেডারেশনের ব্যবস্থাপনায় বিকালে অতিথিগন দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি শেষে খেলার উদ্বোধন করে। এরপর রেফারির বাশিতে শুরু হয় খেলা। কালীগঞ্জ পৌরসভা ফুটবল দল খেলার প্রথমার্ধে ১টি ও দ্বিতিয়ার্ধে আরো ৩টি সহ মোট ৪ গোল করে। বিজয়ী পৌরসভা দলের তাইবু ২টি ও তাজিম এবং নাইম ১টি করে গোল করে। খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন, মোমেনুল হক খোকা. খায়রুল ইসলাম ও আকিদুল ইসলাম। ধারাভার্ষে ছিলেন রবিউল ইসলাম।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনির ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, জামায়াত নেতা মাওঃ ওলিউর রহমান, বিএনপি নেতা আজিজুল ইসলাম, জালাল হোসেন, ক্রীড়া সংগঠক অজিৎ কুমার, সাংবাদিক জামির হোসেন, আসাদুজ্জামান মুকুল, তৌফিকুর রহামান কাজল, লিখন হোসেন সহ উপজেলা প্রশাসন ও ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাগন।