কালীগঞ্জে সংসদ সদস্যের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, ঝিনাইদহ:
কালীগঞ্জ রায়গ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সর্বস্তরের আপামর ভাজন ও স্থানীয় জনগণের সাথে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
মঙ্গলবার (২১ জুলাই) সভায় উপস্থিত এলাকার সর্বস্তরের জনগণ তাদের হৃদয়ের কথা তুলে ধরেন। এমপি মহোদয় অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সাথে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, কৃষি উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সংস্কার, মাদকমুক্ত সমাজ গঠনসহ স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।
"জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি নিরাপদ, উন্নত ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।"
মাওলানা আবু তালিব
উক্ত মতবিনিময় সভায় এলাকাবাসী যে আন্তরিক ভালোবাসা, ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, তার জন্য মাননীয় সংসদ সদস্য এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের নিকট দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।