বোয়ালখালীর বন্যাদুর্গত পরিবার'র মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ত্রাণ বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

বোয়ালখালী সংবাদদাতা:

বোয়ালখালীর বন্যাদুর্গত পরিবার'র মধ্যে চট্টগ্রাম সমিতি ঢাকার সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয় আজ।  

রবিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ, পশ্চিম গোমদন্ডী ও পূর্ব গোমদন্ডী এলাকায় বোয়ালখালী প্রেস ক্লাব'র সদস্যরা এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে সহায়তা করেন। 

এসময়ে উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মোহাম্মদ তৌহিদুর রহমান, এম মনির চৌধুরী রানা, এম. আর তাওহীদ , তাজুল ইসলাম মানিক ও শাহেদ হোসেন ছোটন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com