সিংগাইরে অযত্নে অবহেলায় পড়ে আছে মানসিক রোগী দেখার কেউ নেই
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম
সাইফুল ইসলাম, সিংগাইর, মানিকগঞ্জ থেকে:
সারা দেশের ন্যায় মানিকগঞ্জের সিংগাইরে সকাল বিকেল কিংবা রাতের আঁধারে বিভিন্ন রাস্তা ঘাট, হাট, বাজার, বাস্ট্রান্ড অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে মানসিক ভারসাম্যহীন অপরিচিত মানুষ। এদের নিরাপদ আবাসস্থল ও নিয়মিত খাদ্যের ব্যবস্থা না থাকায় জীর্ণশীর্ণ হয়ে ধীরে ধীরে মৃত্যুের দ্বার প্রান্ত তারা । রাষ্ট্রীয় ভাবে তেমন কোন পূর্নবাসনের ব্যবস্থা না থাকায় বিপন্ন হচ্ছে মানবতা। দেখার কথা কি দেখছি, ভাবার কথা শুধু কি ভাবছি হায়দার আলীর এ গানটি আজ বাস্তবে রুপ নিয়েছে আমাদের সমাজে।
সরেজমিনে দেখা যায় উপজেলার স্বরুপপুর পাকা সড়কের পাশে বসে আছে সত্তোধর্ব এক বৃদ্ধ ভারসাম্য হীন নারী । সারাশরীরে ময়লা, মাথার চুলে জট বেঁধেছে গায়ের জামা বলতে সম্ভ্রম ঢাকার জন্য সামন্য ছেড়া কাপড়ের অংশ। একদিকে আবৃত হলে অন্য দিকে থাকে আলখেল্লা। বর্ষা কাল শেষ।এখন ভাদ্র মাসের ভেপসা গরম আর মাঝে মধ্যে বৃষ্টি এরই মধ্যে বসে আছে রাস্তার পাশে। তীব্র রোদে চামড়া পুড়ে মনে হয় জলসে গেছে। ধূলা বালুতে মুখমন্ডল বীভৎস হয়েগেছে। এরা অপরিচিত পাগল মানুষ, কথা বলতে পারে না। তবে ডাক দিলে হাউ মাও করে কিযে বলে তা বুঝা কষ্ট। খাদ্যবলতে ফুটপাতের খাবার, খেয়ে অনাহারে থাকে। আবাসন বলতে রাস্তার ধারে , অলিগলি তে স্কুলের মাঠে, পরিত্যাক্ত কোন ভবনই আশ্রয়স্থল ।।
সরকারি ভাবে ভারসাম্যহীন মানুষের নিরাপদ আবাসস্থল ও খাদ্যের ব্যবস্থা না থাকায় কুকুর বেড়ালের মত এদিক সেদিক ঘুরে বেড়ালেও দেখার যেন কেউ নেই। একটু যত্ন ও খাবার বাসস্থানের ব্যবস্থা থাকলে কিছুটা হলেও সুস্থ জীবনে ফিরে যাওয়া সম্ভব হতো তাদের । রাষ্ট্রের অবকাঠামো উন্নয়ন হলেও প্রকৃত পক্ষে মানবিক উন্নয়ন হয়নি সিংগাইর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রওশন আলী মন্ডল বলেন , বিষয়টি আমি জানলাম , ঐসব ,মানসিকভারসাম্য হীন দের সরকারি ভাবে প্রয়োজনীয় সহায়তা করা হবে।