ডাঃ আসাদুজ্জামান সাজু'র বিরুদ্ধে পানি নিষ্কাশন ব্রীজ বন্ধ করে দেওয়ার অভিযোগ

৪০০ একর জমির রোপা আমন ধান লাগোনোর অনিশ্চিত ভবিষ্যৎ - জলাবদ্ধতায় বীজতলা পচন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:০২ পিএম

গাইবান্ধা সংবাদদাতা:

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর ১৪ নং জে এল এর পানি নিষ্কাশন ব্রীজ বন্ধ করায় বিজতলা নষ্ট এবং ৪০০ একর জমির রোপা আমন ধান লাগানো অনিশ্চিত ভবিষ্যৎ হয়ে দাড়িয়েছে।

স্থানীয় লোকজন এবং কৃষকদের সুত্রে জানাযায়, দুর্গাপুর ১৪ জে এল নং ৪০০ একরের উপড় ইরি এবং রোপা আমনের দুই খন্দে আবাদি জমি।প্রতি বছর কোন প্রকার আবহাওয়া প্রতিকুলতায় এ মৌজার ফসল নষ্ট হয়নি।একটি মাত্র ব্রীজ দিয়ে বৃষ্টির পানি স্লুইসগেট দিয়ে ঘাগট নদীতে নেমে যেত।

ব্রীজটি সংলগ্ন পূর্ব পাশে একটি মাছের ও গরুর খামার দেন ডাঃ সাজু এবং পশ্চিম পাাশে জনৈক জাহাঙ্গীর নামের এক ব্যক্তির ৪০ শতাংশ জমি লিজ নিয়ে ব্রীজ টি লোহার ঝালাই করে ব্রীজটি বন্ধ করে দেয়। ফলে এ কদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টির ফলে প্রত্যেক কৃষকের রোপা আমনের বীজতলা একবারে নষ্ট হয়ে যায় এবং রোপা আমন লাগানো অনিশ্চিত ভবিষ্যৎ হয়ে দাড়িয়েছে। 

এ বিষয়ে ভুক্তভোগী কৃষক জাইদুল,জাহাঙ্গীর, সালেক,আনোয়ার সহ অনেকে জানান বিষয় টি স্থানীয় মেম্বার তালহা জুবায়ের সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে জানিয়ে কোন প্রতিকার চেয়ে পাননি। একদিকে বীজতলা নষ্ট অন্যদিকে আগামী রোপা আমন লাগানো নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছে।

 

এক পর্যায়ে তারা গণস্বাক্ষর গ্রহণ করা শুরু করেছে। আগামীকাল রবিবার সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। 

এবিষয়ে সকল কৃষকগণ সংশ্লিষ্ট প্রশাসন এবং কতৃপক্ষের নিকট দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন বলে জানান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com