হবিগঞ্জে বিভিন্ন উপজেলা অবৈধভাবে বালু উত্তোলন থামছেই না

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:০৪ পিএম

হবিগঞ্জ সংবাদদাতা:

হবিগঞ্জের চুনারুঘাট এবং সদর শায়েস্তাগঞ্জ, বাহুবল নবীগঞ্জ উপজেলার খোয়াই, সুতাং কুশিয়ার নদী ও বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় ড্রেজার এক্সেলেটর বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের হীরক চলছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে সরকারি ইজারার শর্ত ভেঙে প্রভাবশালী চক্র প্রশাসনের নাকের ডগায় এই কর্মকাণ্ড পরিচালনা করছে, যা জনজীবন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

 

প্রভাবশালী একটি চক্র প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু ব্যক্তিকে ম্যানেজ করে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। 

এতে একদিকে যেমন পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে নদীর তীর, বাঁধ ও সেতুর ভিত্তি দুর্বল হয়ে পড়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি,সুতাং নদীসহ উপজেলার বিভিন্ন নদী ও ছড়ায় থেকে প্রতিদিন ড্রেজার ও এক্সেভেটর দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। 

পরে ট্রাক্টর, লরি ও অন্যান্য যানবাহনে করে এসব বালু বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভাঙনের ঝুঁকিও বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, সুতাং নদী থেকে প্রভাবশালী কয়েকজনের নেতৃত্বে গাধা ছড়ার বিভিন্ন স্থানে এক্সেলেটর বসিয়ে বালু উত্তোলন চলছে। দিন-রাত অব্যাহত এ কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে ভারী যন্ত্রপাতি। স্থানীয়দের ভাষ্য, প্রশাসনের নজরের সামনেই এসব কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বালু ব্যবসায়ী দাবি করেন, সংশ্লিষ্ট কর্তপক্ষকে “ম্যানেজ” করেই তারা এ ব্যবসা পরিচালনা করছেন। 

যদিও তাদের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিছু জরিমানা আদায় করা হলেও তা মূলত লোক দেখানো। অভিযানের কয়েকদিন পরই আগের মতো আবার শুরু হয় অবৈধ বালু উত্তোলন। ফলে স্থায়ীভাবে এ অবৈধ কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, অব্যাহত বালু উত্তোলনের কারণে নদীর তলদেশ গভীর হয়ে যাচ্ছে এবং সেতুগুলোর ভিত্তি ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে রেলসেতু ও গুরুত্বপূর্ণ সড়ক সেতুগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে বালু উত্তোলন চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের ধসের ঘটনা ঘটতে পারে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল ও সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

পরিবেশবাদী ও সচেতন নাগরিকরা অবিলম্বে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, নদীতে ড্রেজার ও এক্সেভেটর ব্যবহার বন্ধ এবং নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

বালু পরিবহনের ফলে রাস্তা ঘাটর পরিবেশ নষ্ট হচ্ছে ঘটছে নানা রকমের দুর্ঘটনা।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে চাইলে তারা বলেন আমাদের অভিযান অব্যাহত আছে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com