হ/ত্যা নাকি সাধারণ মৃ/ত

সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে এক যুবকের  বি/ব/স্ত্র ম/র/দেহ উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা-কৈখালী মৎস্য ঘের থেকে সুমন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  নিহত সুমন কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি পেশায় গাড়ী চালক। (২০ জুলাই) সোমবার সকালে মাগুরা-কৈখালী বিলে কেসমত আলীর মৎস্য ঘের থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।    

জানাগেছে, মাগুরা দায়পাড়া গ্রামের কেসমত আলী সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৎস্য ঘেরের লাইট বন্ধ করতে গিয়ে মৎস্য ঘেরের মধ্যে এক যুবকের বিবস্ত্র অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখতে পান। কেসমত আলী মরদেহ দেখে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীদের খবর দেয়। গ্রামবাসীরা এসে মরদেহটির পরিচয় শনাক্ত করেন।

এসময় ওই ঘের থেকে লোহা কাটা দুইটি ব্লেড, একটি বাটন মোবাইল, সিগারেটের প্যাকেট এবং পল্লী বিদ্যুতের ৩৩হাজার ভোল্টের কাটা তার উদ্ধার করা হয়।   

 

এদিকে, নিহত সুমনের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকাবাসীদের মধ্যে উদ্বেগ তৈরী হয়েছে। কে বা কারা তাকে মেরে মৎস্য ঘেরে মরদেহ ফেলে রেখেগেছে তা নিয়ে এলাকাবাসি আতঙ্কিত। 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এটি হত্যা নাকি দুর্ঘটনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com