জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০২ এএম

পঞ্চগড় থেকে সঞ্জু বনিক সৌরভ:

পঞ্চগড়, ১৯ জুলাই ২০২৬: আগামী জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পঞ্চগড়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফরহাদ হোসেন আজাদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়।

সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, প্রশাসনিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা, জনসম্পৃক্ততা এবং সার্বিক আয়োজন সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com