কালীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট:

পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রীর‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

 

সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় এনজিওগুলোর সহযোগিতায় প্রথম ধাপে ২৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার ৫০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, বিএনপি নেতা আব্দুল লতিফ মাস্টার এবং এনজিও প্রতিনিধি মো. নুরুজ্জামান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

এ কর্মসূচির আওতায় প্রথমপর্যায়ে কালীগঞ্জ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ সহ মোট ২৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানে দেড়হাজার টি বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

 

এ সময় এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষাই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার ভিত্তিও তৈরি করে। তাই শিক্ষার্থীদের শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। আয়োজকরা জানান,পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com