ঠাকুরগাঁও পীরগঞ্জে ১৭ টি ইয়াবাসহ সুমন নামে একটা এক ব্যক্তি আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:৪১ এএম
মনসুর আলী সরকার, ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১৭টি ইয়াবাসহ সুমন আলী (৩৭ ) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ । বুধবার (২২ জুলাই ) রাত ৮ টায় পৌর শহরের পূর্ব চৌরাস্তা মিথিলা ভাতের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক করার পর স্থানীয় জনতার সামনে ১৭টি ইয়াবা বের করে গণনা করে পুলিশ।
জানা যায়, আটক হওয়ার (সুমন আলী৩৭) পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে এস আই রাসেদ খান এর নেতৃত্বে ও এএসআই রাশেদুল ইসলাম সঙ্গীও ফোর্স নিয়ে এ সময় তাকে ১৭ টি ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এরপর ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিষয়ে
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ
মোঃ ইকবাল হোসেন প্রমাণিক বলেন, পরিষ্কার কথা মাদকের ব্যাপারে কোনো ছাড় হবে না।
যেখানেই মাদক সেখানেই আমাদের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন, মাদকদ ব্যবসায়ী বাস সেবনকারী বা মাদক কারবারি দেশের শত্রু জাতির শত্রু।
মাদক কারবারি রাষ্ট্রের, পরিবারের, সমাজের,নিজের পরিবেশের ক্ষতি করে।
মাদকের ব্যাপারে আমরা সব সময় সোচ্চার আছি,মাদক পেলে কোনো ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন
আগ্নেয়াস্ত্রসহ র্যাবের হাতে সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফ/তার
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষ রোপণের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে হায়ার স্টাডি ক্লাবের ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিন0ব্যাপী সেমিনার আয়োজন