উপজেলা প্রশাসন'র ব্যাতিক্রমি উদ্যোগ সংবর্ধিত হল প্রায় অর্ধশত শিক্ষক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৭:৩১ পিএম

সবুজ অরণ্য, বোয়ালখালী চট্টগ্রাম: 

প্রবাদ আছে "প্রতিটি প্রবীণ মানুষ এক-একটি লাইব্রেরির সমান"। আর এই প্রবাদটিকে যেন বাস্তবতার ভিত্তিতে প্রতিষ্ঠিত করলেন উপজেলা প্রশাসন। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মেহেদী হাসান ফারুক শহরতলি বোয়ালখালী উপজেলায় যোগদানের পর থেকেই নিজস্ব ধ্যান ধারণা আর উদ্যোগে বিভিন্ন রকম উজ্জীবন মূলক ইভেন্টের আয়োজন করে নেটিজনদের প্রসংশায় প্রসংশিত 

হয়ে আসছিলেন বারবার। 

 

এবার উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যাওয়া শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটিও তেমনই এক ব্যাতিক্রমি আয়োজন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলা হল রুমে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে অবসরগ্রহণকারী বোয়ালখালী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের ১সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। 

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ আর জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। 

 

অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা ও শিক্ষার মানোন্নয়নে তাঁদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

বক্তারা আরও বলেন, একজন শিক্ষক অবসর নেন, কিন্তু তাঁর আদর্শ, জ্ঞান ও প্রেরণা চিরকাল বেঁচে থাকে শিক্ষার্থীদের হৃদয়ে।

 

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, শিক্ষকরা আমাদের আলোকবর্তিতা, আমাদের বাতিঘর তাঁদের অসীম ত্যাগের মধ্য দিয়ে 

তৈরি হয় সুনাগরিক, শুভসূচনা হয় তাদের কর্মময় জীবনের।  

 

আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের ভূমিকার স্বীকৃতি স্বরূপ আজ এই সম্মাননা প্রদান করা হচ্ছে। আমরা তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবন কামনা করি।

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com