সিংগাইরের মানিকনগরটু সিরাজপুর সড়ক খানাখন্দে ভরা চরম দূর্ভোগে পথচারীরা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম
সাইফুল ইসলাম সিংগাইর মানিকগঞ্জ:
মানিকনগর টু সিরাজপুর ১১ কিমি সড়কের ১০ কিলোমিটার সড়কের পিচঢালাই, ইট বালু সুরকি ওঠে গিয়ে খানাখন্দে পরিনত হয়েছে । এ খানা-খন্দে ভরা ওই সড়ক দিয়েই সব ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে । এতে দুর্ঘটনা ঘটছেও অহরহ। কয়েক বছর আগে উপজেলা সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমানের দায়িত্বে বিভিন্ন ভাঙ্গা স্থানে নিম্নমানের কয়েক গাড়ি রাবিশ দিয়ে রাস্তা সংস্কার করাহলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।ফলে ভোগান্তি কোনো ভাবেই যেন দুর হচ্ছেনা। নিন্ম মানের সামগ্রী দিয়ে রাস্তা পাকা করনের কাজ করায় কয়েক বছর যাইতে না যাইতেই রাস্তার এ অবস্থার সৃষ্টি হয়েছে। সড়ক যেন মরণ ফাঁদ।
সিংগাইর উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে সিংগাইর সাহরাইল মানিক নগর টু সিরাজপুরব১৭ কিলোমিটার রাস্তার মধ্যে ২০২২ - ২০২৩ অর্থ বছরে মানিকনগর পর্যন্ত রাস্তাটি পাকার করণের কাজ হালনাগাদ হয়। মানিকনগর টু সিরাজপুর রাস্তার কাজ অসম্পূর্ণ থাকে। দীর্ঘ দিন রাস্তাটির বাকী অংশ মেরামত না হওয়ায় সড়কটি দক্ষিণ অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। রাস্তার কার্পেটিং উঠে গিয়ে খানা খন্দে পরিনত হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে হাটু পানি জমে কাঁদা পানিতে একাকার। এ বেহাল রাস্তা দিয়েই প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও অফিসগামী লোকজন যাতায়াত করে থাকে। বিশেষ করে গর্ভবতী মহিলাদের চরম মাশুল দুতে হয়।
পথচারী আইনজীবী সাইফুল ইসলাম বলেন এরাস্তার যে অবস্থা তাতে খালে পরিনত হয়েছে। মোটরসাইকেল নিয়ে জামা কাপড় ভিজেই কোন রকম চলে আসলাম তিনি স্থানীয় এমপি ইন্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে রাস্তা টি তাড়াতাড়ি মেরামতে দৃষ্টি আকর্ষণ করেন। শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী
আরও পড়ুন
আগ্নেয়াস্ত্রসহ র্যাবের হাতে সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফ/তার
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষ রোপণের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে হায়ার স্টাডি ক্লাবের ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিন0ব্যাপী সেমিনার আয়োজন