বোয়ালখালীর সেই কনফিডেন্স কারখানায় দগ্ধ আরও ১ শ্রমিকের মৃত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম
চট্টগ্রাম সংবাদদাতা:
বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মাহমুদুল হক (৪০)। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মাহমুদুল হক চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোরনখাইন এলাকার মৃত খায়ের আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদ উল ইসলাম।
তিনি জানান, কারখানায় বিস্ফোরণে দগ্ধ মাহমুদুল হকের শরীরের প্রায় ৬০ থেকে ৬৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর অবস্থায় তাকে বার্ন ইউনিটে আনা হলে আইসিইউতে ভর্তি করা হয়। প্রায় সপ্তাহখানেক চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সকাল সাড়ে ১১টায় তিনি মারা যান।
তিন ভাই ও দুই বোনের মধ্যে মাহমুদুল হক ছিলেন চতুর্থ।
আরও পড়ুন
আগ্নেয়াস্ত্রসহ র্যাবের হাতে সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফ/তার
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষ রোপণের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে হায়ার স্টাডি ক্লাবের ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিন0ব্যাপী সেমিনার আয়োজন