সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:২১ পিএম
সাতক্ষীরা:
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্नाथদেবের উল্টো রথযাত্রা-২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও বিপুল ভক্ত-সমাগমের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির নাট মন্দির প্রাঙ্গণে জয় মহাপ্রভু সেবক সংঘ, সাতক্ষীরা জেলা শাখা-এর আয়োজনে এবং সাতক্ষীরা জেলা মন্দির সমিতি-এর সহযোগিতায় এ উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ এবং জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সাতক্ষীরা জেলা মন্দির সমিতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জয় মহাপ্রভু সেবক সংঘ, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। জয় মহাপ্রভু সেবক সংঘ, সাতক্ষীরা জেলা শাখা-এর সভাপতি ডা. সুশান্ত কুমার ঘোষের সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সহ-সম্পাদক শ্রী সঞ্জীব ব্যানার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। আলোচনা সভা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে হাজারো ভক্তদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য উল্টো রথযাত্রা বের হয়। ভক্তরা ভক্তিভরে ভগবান শ্রীশ্রী জগন্নাথদেবের রথ টেনে নির্দিষ্ট পথ পরিক্রমা করেন। পুরো আয়োজনকে কেন্দ্র করে পুরাতন সাতক্ষীরা এলাকায় ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।
আরও পড়ুন
৪ নং ধামইরহাট উমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুর রউফ ৬ দফা অঙ্গীকার প্রকাশ
বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা
পঞ্চগড়ে স্থানীয় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, কাজী ফার্মসের বিরুদ্ধে ক্ষোভ