কালীগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম

আব্দুল মতিন খান, কালীগঞ্জ (গাজীপুর):

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কালীগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, শিক্ষার পরিবেশ, অনিয়ম, দূর্ণীতি, মাদক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন নির্মূল, চুরি, ডাকাতিসহ সকল অপরাধ প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ এবং সমন্বিত উদ্যোগ, সচেতনতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এমপি।

সভায় প্রধান অতিথি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন। দলের বা দলের বাইরের যে কেউ কোন ধরনের অন্যায়-অবিচার করলে প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করবেন। এতে আমার বা দলের পক্ষ থেকে কোন সুপারিশ থাকবে না। যেকোন ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও তা সম্পন্ন করবেন। আমি সর্বাত্বক সহযোগীতা করবো। তিনি আরোও বলেন, সামাজিক আন্দোলন ছাড়া মাদক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, অনিয়ম, দূর্ণীতি নির্মূল করা যাবে না। মাদক ব্যবসা, সেবন এবং পরিবহন নিয়ন্ত্রণকল্পে পুলিশ, সাংবাদিক ও শিক্ষকসহ সমাজের সচেতন মহলের সমন্বয়ে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে মাদক বিরোধী সভা ও সেমিনার করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন। 

এ সময় থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, তুমলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু বকর মিয়া, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃআল-আমিন দেওয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ আবুল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, জামালপুর ইউপি চেয়ারম্যান খাইরুল আলম, মোক্তারপুর ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আইয়ুব বাগমার, নাগরী ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কুহিনুর বেগম, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com