কালীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ছাগল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৬ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই ছাগল উদ্ধারসহ পেশাদার ছাগল চোর চক্রের ৩ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে।
ইং ২২/০৭/২০২৬ তারিখ সকাল অনুমান ০৬:০০ ঘটিকার দিকে কালীগঞ্জ থানাধীন রাকড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন (৪৫) তার আনুমানিক ১০,০০০/- (দশ হাজার) টাকা মূল্যের একটি কালো রঙের খাসি ছাগল বাড়ির সামনে পাকা রাস্তার পাশে বেঁধে রাখেন। সকাল অনুমান ০৯:০০ হতে ০৯:৩০ ঘটিকার মধ্যে আসামিরা একটি পুরাতন ভ্যান গাড়িযোগে এসে ছাগলটি চুরি করে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী ও স্থানীয় লোকজন আসামিদের খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী কোটচাঁদপুর থানাধীন এলাঙ্গী তিন রাস্তার মোড়ে অবস্থিত একটি চায়ের দোকানের সামনে আসামিদের ছাগলসহ দেখতে পান এবং স্থানীয়দের সহযোগিতায় তাদের আটকে রেখে পুলিশে সংবাদ দেন।
সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার এসআই/মোঃ নুহনবী সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীদের আটক করেন এবং চোরাইকৃত খাসি ছাগলটি উদ্ধারপূর্বক নিজ হেফাজতে নেন।
আটককৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা পেশাদার চোর এবং কালীগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে গরু-ছাগল চুরি করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয়: ১. আজিজুল ইসলাম (২৬), পিতা-এরশাদ সরদার, সাং-ধলাদাতপুর। ২. রাজিব হোসেন (২৩), পিতা-আমিনুর রহমান, সাং-কামালহাট (নাখরাজ পাড়া)। ৩. মোঃ নাহিদ ইসলাম (১৯), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-কামালহাট (নাখরাজ পাড়া)। (সর্ব থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ)।
এ বিষয়ে ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আরও পড়ুন
জাবিতে হায়ার স্টাডি ক্লাবের আয়োজনে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক বিশেষ সেমিনার আগামীকাল
করাত হাতে বাবাকে হ/ত্যা/র চেষ্টা, পঞ্চগড়ে যুবকের এক বছরের কা/রা/দ/ণ্ড
পশ্চিম সকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা