রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
হাফিজ মাছুম আহমদ দুধরচকী, সিলেট থেকে:
বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বন্যাকবলিত দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল ২টায় রাজনগর উপজেলার হরিপাশা পূর্ব ও পশ্চিমপাড়া এবং তারাপাশা এলাকায় এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী এবং সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি শাহ মুহিবুর রহমান জালালী। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের ওলামা-মাশায়েখ ও সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে পানিবন্দি ও অসহায় মানুষের হাতে সরাসরি ত্রাণসামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক ও ইসলামী দায়িত্ব। বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ ভবিষ্যতেও দুর্গত ও বিপন্ন মানুষের সার্বিক কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
আরও পড়ুন
আগ্নেয়াস্ত্রসহ র্যাবের হাতে সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফ/তার
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষ রোপণের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে হায়ার স্টাডি ক্লাবের ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিন0ব্যাপী সেমিনার আয়োজন