ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিকদের উন্নয়নে সরকার কাজ করছে: ফয়সল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:৩১ পিএম

আজিজুর রহমান, চুনারুঘাট(হবিগঞ্জ):

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এবং আর্থসামাজিক উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

 

শনিবার(২৫ জুলাই) চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং দরিদ্র, অসহায়, বিধবা, এতিম ও বাস্তুভিটাহীন পরিবারের মধ্যে সরকারি সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাটের ২৩টি চা বাগানের শ্রমিক পরিবারের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ, আবাসন ও কর্মসংস্থানের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণে কাজ চলছে।

 

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও লস্করপুর ভ্যালি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com