শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী আকষ্মিক পরিদর্শন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট:

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকেই তিনি রোগীদের জন্য খাবার প্রস্তুতের রান্নাঘর পরিদর্শন করেন। সেখানে দুপুরের জন্য প্রস্তুত করা রোগীদের খাবার দেখেন এবং খাবারের স্বাদ গ্রহণ করেন।

পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসকদের ডেকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ ছাড়া তিনি ডেঙ্গু আইসোলেশন সেন্টার, ডায়রিয়া কক্ষ ও হাম কক্ষ পরিদর্শন করেন।

পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাসের কক্ষে গিয়ে হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা ধৈর্যসহকারে শোনেন।

এ সময় স্বাস্থ্য কর্মকর্তা জানান, হাসপাতালে চিকিৎসক ও নার্সের সংকট রয়েছে। এ ছাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে মাত্র একজন ৫৯ বছর বয়সী পরিচ্ছন্নতাকর্মী কর্মরত আছেন। বিষয়টি তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবিও জানান।

পরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকেও বিভিন্ন সমস্যার কথা শোনেন। এছাড়া তিনি স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত এবং সাবেক সভাপতি মতিয়ার রহমান খান।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, জেলা পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার এবং শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম।

পরে সংক্ষিপ্ত আলোচনায় মন্ত্রী জানান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে হাসপাতালে চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতাকর্মীর সংকটসহ রোগীদের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com