পাঁচবিবিতে আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:৫১ পিএম

মোস্তাকিন হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

 সুন্দর, সুশৃঙ্খল পরিস্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী।

 

শনিবার (২৫ জুলাই) দুপুরে আটাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উচাই–পাঁচবিবি সড়কের পাশে বাজিতপুর নামকস্থানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার কার্যক্রম শুরু করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য আবু ফয়সাল, শফিকুল ইসলাম, রেজাউল করিম, স্থানীয় সোহরাব হোসেন বাবু, গ্রামপুলিশ দফাদার আকবর আলী, গ্রামপুলিশ সুনিল, সন্তোষ, সুজিত, সন্তোষ মালোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

 

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিবেশ দূষণ কমানো এবং একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা।

 

তিনি আরও বলেন, আজকের এই কর্মসূচির মাধ্যমে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করার কার্যক্রম শুরু হলো। প্রতি শনিবার আটাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়কের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযান পরিচালিত করা  হবে। পরিবেশ রক্ষায় এই উদ্যোগ সফল করতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত প্রয়োজন।

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com