জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালীর কার্যকরী কমিটি গঠন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:৩১ এএম

বোয়ালখালী (চট্টগ্রাম):

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালী এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

 

শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টায় গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে সংগঠনের আহ্বায়ক এস. এম মনজুর আলম মাস্টার'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

 

নব-গঠিত কমিটিতে আলহাজ্ব আনোয়ার হোসেন চৌধুরী সভাপতি, এস এম মনজুর আলম মাস্টার, মাহমুদুল হক মেম্বার, অ্যাডভোকেট শামসুদ্দিন ও এম. এ মান্নান সহ-সভাপতি, মোহাম্মদ হাছান চৌধুরী সাধারণ সম্পাদক, এম হাসান চৌধুরী (চেয়ারম্যান) সহ-সাধারণ সম্পাদক, হাবিব আরজু সহ-সাধারণ সম্পাদক, পল্টু কুমার বড়ুয়া সাংগঠনিক সম্পাদক, ইউসুফ নবী অর্থ সম্পাদক, আবুল কালাম দপ্তর সম্পাদক, এ কে এম ইউনুস প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মো. জাহাঙ্গীর আলম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

 

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে জামাল উদ্দিন ও শাহীন চৌধুরী নির্বাচিত হন।

 

সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন নুর মোহাম্মদ চেয়ারম্যান, মো. শাহজাহান, মমতাজুল ইসলাম, সৈয়দ হোসেন চৌধুরী এবং সৈয়দ আবদুল গনি।

 

সভায় বক্তব্য রাখেন বোয়ালখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. শহীদুল্লাহ্ চৌধুরী, মাহমুদুল হক মেম্বার, এম এ মান্নান, জামাল উদ্দিন, হাবিব আরজুসহ সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালী সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের পাশে থেকে কাজ করবে। সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের পাশাপাশি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

সভা শেষে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com