কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট ২০২৬ অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৬ জুলাই) বিকালে উপজেলা নিবাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল প্যানেল মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ গণমানুষের নেতা হামিদুল ইসললাম হামিদ।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনির ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বারবাজার ইউনিয়ন বনাম মালিয়াট ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আবুল কালাম আজাদ ও আব্দুল মজিদ শেখ নিজ নিজ ইউনিয়নের খেলোয়াড়দের উৎসাহিত করতে প্রতি গোলের জন্য আকর্ষণীয় পুরষ্কার ঘোষণা করেন। ফুটবল টুর্নামেন্টে মালিয়াট ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে বারোবাজার ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে।