শয়নকক্ষের সিলিং ফ্যানে ঝুলছিল শিক্ষার্থীর মর/দেহ: উদ্ধার করল পুলি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-ঃ

বোয়ালখালী উপজেলায় শয়ন কক্ষের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় অমিত সেনগুপ্ত (২২) নামের বেসরকারি পলিটেকনিক্যালে ইনস্টিটিউটে অধ্যায়নরত এক শিক্ষার্থীর মৃতদেহ। উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

 

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টায় উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের অনিল সেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত অমিত সেনগুপ্ত উক্ত গ্রামের অনিল সেন বাড়ির জয়দেব সেনগুপ্তের পুত্র। সে একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল বলে জানায় তার পরিবার।

 

পুলিশ জানায়, বসতঘরের নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় অমিতের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।

 

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি 

অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমগঠিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com